গতকাল সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছুটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা ৭ দিন অফিস বন্ধ থাকবে। তবে এ ছুটির সমন্বয় করতে এর আগের সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে এবং ২৪ মে দেশের সব অফিস খোলা থাকবে।

আরো বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। এছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।