গতকাল সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় মুন্না (৭) নামের শিশুটি। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ বাবা মো. কালাম (৩৫) সোমবার সকালে ও মেয়ে কথা (৬) বুধবার সন্ধ্যায় মারা যায়। গত রোববার ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কালাম, তার স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হন।
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: মারা গেল আরেক শিশু
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের আরো এক শিশুর মৃত্যু হয়েছে।










