সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই পণ্য চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি বিওপির সদস্যরা ছাতারকোনা এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি পণ্যগুলো আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাকারবারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। পরে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৬ হাজার টাকা। অভিযান চলাকালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যান। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালানরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং সীমান্তে চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরূপে রোধে আমরা বদ্ধপরিকর।










