গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষে গতকাল জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের হাতে স্মারকলিপি তুলে দেন ডা. মো. আব্দুর রহিম সরকার। স্মারকলিপিতে বলা হয়েছে, এ অঞ্চলে ইপিজেড বাস্তবায়ন হলে শিল্প স্থাপন এবং বিদেশী বিনিয়োগ বাড়বে। বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। ইপিজেডের মাধ্যমে শুধু শিল্পায়ন বা কর্মসংস্থান নয়, রফতানিও বাড়বে।