প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে উত্তরাঞ্চলের তিন জেলা থেকে বিশেষ তিনটি ট্রেন বিভাগীয় শহর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে নাটোর স্পেশাল, সান্তাহার স্পেশাল ও জয়পুরহাট স্পেশাল তিন ট্রেনই নাটোর স্টেশন ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেন নাটোর রেল স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবতী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে তিনটি স্পেশাল ট্রেন ভাড়া দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা অগ্রিম টিকিটের বিনিময়ে ট্রেনগুলো নিয়েছে। বিশেষ তিনটি ট্রেনই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বগিতে সিট না পেয়ে অনেকে ট্রেনের ছাদে চেপে সমাবেশ স্থলে যাচ্ছেন। সমাবেশ শেষ হলে বিশেষ ট্রেনগুলো নেতাকর্মীদের নিয়ে রাজশাহী স্টেশন থেকে তিন জেলায় ফিরবে।