ফলে বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে।’
গতকাল রাজধানীর একটি হোটেলে ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশী কূটনীতিক, দেশী-বিদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বিপুল জনসংখ্যা ও তরুণ শ্রমশক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে। বর্তমানে তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস। তবে গার্মেন্টস ও চামড়া শিল্পের পাশাপাশি হোম টেক্সটাইল, হস্তশিল্প, মৎস্য ও কৃষিপণ্য খাতেও ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশীরা এসব খাতে বিনিয়োগ করলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলায় জ্বালানি সম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে। এছাড়া পায়রা বন্দর, বঙ্গোপসাগর-সংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং পর্যটন খাত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদনবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে আরো এগিয়ে যাবে।’










