খুলনার বড়বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গিয়েছে। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। গতকাল দুপুরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।