নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে ডুবে মারা যায় তারা। ফাতেমা একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং সবুরের বাবার নাম সাহাদ ইসলাম। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।