এ সময় তিনি ডা. নাসির ইসলামের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন, প্রয়োজনীয় পরামর্শ দেন এবং মহান আল্লাহর দরবারে তার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। তবে ঢাকায় নেয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির গুরুতর আহত হন।

শনিবার গুরুতর আহত অবস্থায় ডা. নাসিরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।