নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প। গতকাল সকালে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন চিত্রশিল্পী রেজাউল হক। আর্ট ক্যাম্পে নওগাঁ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করবেন। এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করেন আয়োজকরা। সমাপনী দিনে গুণী শিল্পী ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা স্মারক দেয়া হবে।
আর্ট ক্যাম্প
নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।
নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।










