গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় অস্থায়ী জনবল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের চারমাথা মোড়ে পৌরসভার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য চার পদে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে পাঁচ বছর মেয়াদে নিয়োগের জন্য চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, ২০ জন চাকরিপ্রত্যাশী আবেদন করলে গোপনে চারজনকে বাদ দিয়ে ১৬ জনকে নিয়ে আজ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোবিন্দগঞ্জ পৌরসভায় নিয়োগ পরীক্ষা বাতিল দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় অস্থায়ী জনবল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় অস্থায়ী জনবল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










