গাইবান্ধার গোবিন্দগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।