জার্মানির ফ্রাইবার্গ খনিজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টিইউ) বিশ্বের প্রাচীনতম খনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজও ইউরোপের মাইনিং শিক্ষার কেন্দ্রে রয়েছে এ বিশ্ববিদ্যালয়। এখানকার খনন ও ভূপ্রযুক্তি অধ্যাপনা চেয়ার বিভাগে খনি প্রকৌশল, ভূতাত্ত্বিক সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উত্তোলনসংক্রান্ত আধুনিক গবেষণা পরিচালিত হচ্ছে। এছাড়া রাইনিশ-ওয়েস্টফ্যালিয়ান প্রযুক্তি আখেন বিশ্ববিদ্যালয়, ক্লাউস্থাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আল্টো বিশ্ববিদ্যালয় ইউরোপে এ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান। চাকরির ক্ষেত্রে জার্মানির রাইনিশ-ওয়েস্টফ্যালিয়ান বিদ্যুৎকর্ম সংস্থা (আরডব্লিউই), ফ্রাউনহফার গবেষণা প্রতিষ্ঠানগুলো, নরওয়ের ইকুইনর (নরওয়েজিয়ান শক্তি কোম্পানি) এবং হেলমহল্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোয় এনার্জি ও রিসোর্স ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রে টেক্সাস, ওকলাহোমা ও কলোরাডো অঞ্চলে এখনো শক্তিশালী তেল-গ্যাস ও মাইনিং শিল্প বিদ্যমান। এক্সনমোবিল, শেভরন ও ফ্রিপোর্ট-ম্যাকমোরানের মতো কোম্পানি নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন পদে সুযোগ দিচ্ছে। শিক্ষার জন্য কলোরাডো খনিজ ও প্রযুক্তি বিদ্যালয়, ওকলাহোমা বিশ্ববিদ্যালয়, টেক্সাস এগ্রিকালচারাল অ্যান্ড মেকানিক্যাল বিশ্ববিদ্যালয় ও পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ অত্যন্ত শক্তিশালী।
সার্ভিস ডিপার্টমেন্ট, ট্রপিক্যাল আইল্যান্ড ম্যানেজমেন্ট জিএমবিএইচ, বার্লিন, জার্মানি










