বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) অনুষ্ঠিত হয়েছে শিন শিন গ্রুপ প্রেজেন্টস ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫। গতকাল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাব এ আয়োজন করে। সহযোগিতায় ছিল অকো-টেক্স গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ডাইসিন ও লেজিন ইন্টারন্যাশনাল লিমিটেড। এ ফেয়ারে ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ৩৭টি কলেজসহ ৬১টি প্রতিষ্ঠান থেকে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ফেয়ারটি উদ্ভাবন, গবেষণার উৎকর্ষ এবং শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্প নেতাদের জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, শারমিন আলম সিমি, (স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ), মো. ফয়জুর রহমান (এইউএসটি); টিম জাহিদ হোসেন (শিন শিন গ্রুপ) এবং সৈয়দ আহমেদ চৌধুরী (স্কয়ার টেক্সটাইল ডিভিশন)। এরপর টেক্সটাইল টক সেশনে বিশেষজ্ঞরা উদীয়মান প্রবণতা ও ভবিষ্যতের শিল্প সুযোগ নিয়ে ধারণা শেয়ার করেন। টেক্সটাইল অলিম্পিয়াড ও ইনোভেশন হাব প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্মার্ট ম্যাটেরিয়াল, টেকসই গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেক্সটাইল জ্ঞানে তাদের দক্ষতা প্রদর্শন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, শিন শিন গ্রুপের চেয়ারম্যান মো. সোহেল সাদাত, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহিদ হোসেন শামীম, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ন্যাচার ক্রাফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান এবং বিডব্লিউএমের সিইও ও ফাউন্ডার রাফি ইসলাম। গেস্ট অব অনার ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। ব্রেইন ব্যাটল অলিম্পিয়াড এবং ইনোভেশন হাব প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ৯০ হাজার টাকার পুরস্কার গ্রহণ করেন। যেখানে কলেজ লেভেলে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সরকারি বিজ্ঞান কলেজ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে এইউএসটি, বিইউএফটি ও উত্তরা ইউনিভার্সিটি।