পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪ শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। গতকাল ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৮ টাকা ৯০ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ (৫ শতাংশ অন্তর্বর্তীকালীনসহ) লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে এমারাল্ড অয়েলের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ পয়সা। 

গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭০ টাকা ৪০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ১০ থেকে ১৮৮ টাকা ৮০ পয়সায় ওঠানামা করেছে।