লক্ষ্মীপুরের রামগঞ্জে ১ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিতে যাচ্ছে স্মার্ট ফাউন্ডেশন। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (রোববার ও সোমবার) নরিমপুরের স্মার্ট একাডেমিতে আয়োজিত এ ক্যাম্পে রোগীরা চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা পাবেন বিনামূল্যে।

সনি-স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশনও করা হবে। অপারেশনের জন্য ঢাকায় যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।

এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করবেন স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশের প্রধান রিকি লুকাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ, রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসাইন ও উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) আজাদ রহমান।

দুই দিনব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এ সময় রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা দেওয়া হবে। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের ঢাকায় নিয়ে ফ্যাকো পদ্ধতিতে ব্যথামুক্ত ও সেলাইবিহীন অপারেশন করানো হবে।

সেবার জন্য আগ্রহীদের নিবন্ধন করতে হবে +৮৮০ ১৯৭৯-৪৬৩০০৯ ও +৮৮০ ১৬৪৫-৬৫৬২৬৮ নম্বরে ফোন করে। অনলাইনে নিবন্ধন করা যাবে sonysmart.com.bd/eye-care-registration-form লিংকে। —বিজ্ঞপ্তি