চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় স্টিল নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই সঙ্গে তিনি জিপিএইচ ইস্পাতের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল খেলাধুলার প্রসারে জিপিএইচের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, জিপিএইচ শুধু স্টিল খাতেই নয়, খেলাধুলা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে জিপিএইচ বোর্ডের পরিচালক, তাদের পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি









