সুপার স্টার সোলার সম্প্রতি তাদের টেকনিশিয়ানদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও বার্ষিক উৎসব 'টেক মিট-২০২৫' আয়োজন করে। সম্প্রতি ঢাকার কাছে একটি রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে টেকনিশিয়ানরা অংশ নেন।

অনুষ্ঠানের মূল বিষয় ছিল সৌর প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন অর রশিদ ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব তোফায়েল আহমেদ, চিফ অপারেটিং অফিসার জনাব মিজানুর রহমান, মানবসম্পদ পরিচালক খন্দকার গোলাম আজম, ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্র ও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ছিল। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রযুক্তি খাতে দক্ষ জনবল গঠনের শপথ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। —বিজ্ঞপ্তি