জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন, বর্তমানে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার একজন ডিলার। সম্প্রতি তিনি তার সতীর্থদের নিজের শো-রুম পরিদর্শনের আমন্ত্রণ জানান। গত ২ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের পুরো দল
'রুবেল এক্সপ্রেস' পরিদর্শন করে।
দলে ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স রোস, পাকিস্তানের মুহাম্মাদ নেওয়াজ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বসিস্ত, বাংলাদেশের হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয়সহ আরো অনেকে।
এ সময় তারা ইয়ামাহার মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য রুবেল হোসেনের প্রশংসা করেন। —বিজ্ঞপ্তি









