ট্রপিক্যাল হোমস তাদের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি কোম্পানিটি ৪৫ তলা বাণিজ্যিক টাওয়ার ‘টি.এ টাওয়ার’ উন্মোচন করেছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান তানভীর রেজা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ রাবিউল হক ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রকল্প নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সরকার ও রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তি, ব্যাংকিং সেক্টরের শীর্ষ কর্মকর্তা, কর্পোরেট ইন্ডাস্ট্রির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ক্লায়েন্ট, ভূমি মালিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টি.এ টাওয়ারে আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিলাসবহুল বুটিক হোটেল, কনফারেন্স হল, কমিউনিটি হল, রেস্টুরেন্ট, মসজিদ, ইনডোর গেমিং জোন, সুইমিং পুল, কফি কর্নার, সিটি ভিউ কর্নার এবং ছাদে হেলিপ্যাড থাকবে। এছাড়াও, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা জিম, স্টিম রুম, সাউনা, জাকুজি, পার্লার ও স্যালন থাকবে। শিশুদের জন্য থাকবে খেলার স্থান, থ্রিডি মুভি থিয়েটার ও ভিআর রুম। নিরাপত্তার জন্য আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২৪/৭ সিসিটিভি নজরদারি ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম থাকবে।

অতিথিরা ট্রপিক্যাল হোমসের এই অর্জনকে রিয়েল এস্টেট খাতে এক নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের আয়োজন করা হয়। ট্রপিক্যাল হোমস ভবিষ্যতে তাদের উদ্ভাবনী প্রকল্প ও উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে। —বিজ্ঞপ্তি