বাজারে ভোক্তাদের জন্য যৌক্তিক দাম নির্ধারণ করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন সিটি গ্রুপের এমডি মোহাম্মদ হাসান। তিনি বলেন, আমরা প্রায় সময় শুনি যৌক্তিক দামের কথা। কীভাবে যৌক্তিক দাম নির্ধারণ করা সম্ভব, সে প্রশ্ন আমাদেরও। আমি মনে করি, এরজন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন করা। সেটি যদি করতে পারি তাহলে ব্যবসায়ীদের খরচ কমবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আমাদের পণ্যের কাচাঁমাল বিদেশ থেকে ইমপোর্ট করতে হয়। বিশ্বে মাত্র কয়েকটি কোম্পানি এ বাজার নিয়ন্ত্রণ করে। সেটা কিন্তু বিশ্ব রেটিং অনুযায়ী হয়ে থাকে। সেটা নিয়েই আমাদের দাম নির্ধারণ করতে হয়। সে ক্ষেত্রে যৌক্তিক দাম নির্ধারণ নিয়ে প্রশ্নটি থেকে যায়।