দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে বিজনেস-টু-কনজিউমার (বিটুসি) সেবা চালু করেছে। এর মাধ্যমে ভ্রমণকারীরা আরো সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী ভ্রমণ বুকিং করতে পারবেন।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলবে এই মেলা। ফার্স্টট্রিপের নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং ও হলিডে প্যাকেজসহ নানা সুবিধা পাবেন। বিটুবি সেবার সফলতার পর এবার বিটুসি চালুর মাধ্যমে ফার্স্টট্রিপ সর্বস্তরের গ্রাহকের কাছে পৌঁছাতে চায়।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাভেল ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে আমাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ ও সুবিধাজনক করবে।

বিটুসি সেবা উদ্বোধন উপলক্ষে ফার্স্টট্রিপ অভ্যন্তরীণ রুটে বিশেষ অফার ঘোষণা করেছে। মেলা চলাকালীন (৬-৮ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের টিকিট বুকিং করলে একটি টিকিট কিনলে আরেকটি বিনামূল্যে পাওয়া যাবে। অফারটি প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য প্রযোজ্য। এ সুযোগ ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ভ্রমণের জন্য কার্যকর থাকবে।

এছাড়া মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপর আকর্ষণীয় ছাড়ের সুযোগও থাকছে। ফার্স্টট্রিপের প্যাভিলিয়নে লাইভ ডেমোর মাধ্যমে প্ল্যাটফর্মের সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ফার্স্টট্রিপ একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা ও হলিডে প্যাকেজসহ নানা সুবিধা প্রদান করে। ভ্রমণকে সহজ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপের সোশ্যাল মিডিয়া পেজ অনুসরণ করুন। —বিজ্ঞপ্তি