চলতি ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত করের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুনে বাজেট বাস্তবায়নে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার।
এর মধ্যে এককভাবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমেই ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।









