উচ্চ আয়ের পেশাজীবী, করপোরেট কর্মকর্তা ও ভ্রমণকারীদের জন্য 'প্রিমিয়াম ভিসা সিগনেচার' ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে কার্ডটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংক ও ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধাসম্পন্ন আর্থিক সেবা প্রদান করা। এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশ-বিদেশে এক্সক্লুসিভ সুবিধা পাবেন।
উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ নতুন ক্রেডিট কার্ডটি আধুনিক লাইফস্টাইল ও ভ্রমণের চাহিদার কথা বিবেচনা করে বেশ কিছু বিশেষ সুবিধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে—এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জে বিনামূল্যে প্রবেশাধিকার, বিশেষ ডাইনিং অফার: দেশের শীর্ষস্থানীয় ৫ তারকা হোটেলগুলোর ব্যুফে বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি অফার, ক্যাশব্যাক সুবিধা: সারা বছর কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা, বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস: বিমানবন্দরে যাতায়াতের জন্য সাশ্রয়ী ও ঝামেলামুক্ত সেবা, বীমা সুবিধা: কার্ডধারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা, রিওয়ার্ড পয়েন্ট: প্রতিটি লেনদেনের মাধ্যমে পয়েন্ট অর্জন এবং তা ক্যাশব্যাকে রূপান্তরের সুযোগ ও উচ্চ ক্রেডিট সীমা : গ্রাহকদের জন্য বৃহত্তর আর্থিক স্বাধীনতা।
সাউথইস্ট ব্যাংকের প্রিমিয়াম ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এখন গ্রাহকদের জন্য উন্মুক্ত। এটি গ্রাহকদের কেনাকাটা ও ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সহজ ও উপভোগ্য করবে। —বিজ্ঞপ্তি









