ঢাকার জামালপুর সমিতির নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত সভাপতি নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি ও ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাছান মাহমুদ রাজা ও জামালপুর জেলার বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ১০১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী পরিষদের ঘোষণা দেন। নির্বাচনে কো-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. জেনারেল সিনা ইবনে জামালী (অব.) এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আনিছুর রহমান।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম মৃণাল, যুগ্ম মহাসচিব মো. আ. সামাদ, সাংগঠনিক সচিব মো. শফিকুল ইসলাম ও সাদেক আক্তার নেওয়াজী।
এছাড়া, বয়স্ক পুনর্বাসন সচিব মো. জাহাঙ্গীর আলম লাভলু, শিক্ষা সচিব মাহবুব হাসান, কর্মসংস্থান সচিব সফিকুল ইসলাম খন্দকার ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম মানিক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মুত্তাকিন হাসান, শাহাদাৎ বিন জামান, স্বপন কুমার দাস, শাহ মো. মনিরুর রহমান মুনির, মো. সাইদ বিন আনোয়ার, মো. নুরুন্নবী সারোয়ার, মো. আবু সাইম তালুকদার প্রমুখ। —বিজ্ঞপ্তি









