দেশের স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস বরিশালে তাদের নতুন শাখা চালু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল শহরের বিবির পুকুরপাড়, ১১৯ সদর রোড, এল. এল. টাওয়ার, লেভেল ৪ এ বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন শাখা উদ্বোধন উপলক্ষে বায়োজিন সীমিত সময়ের জন্য বিশেষ অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে সব স্কিনকেয়ার ট্রিটমেন্টে ৫০% ছাড়, ডার্মো কসমেটিকসে ৩০% ছাড় ও বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও পুষ্টিবিদের কাউন্সেলিং।
বায়োজিনের বরিশাল শাখায় অথেনটিক ডার্মো কসমেটিকস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য সাইন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট, এক্সপার্ট ডাক্তারের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান, নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস এবং স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস, শিশুদের ত্বকের যত্নে ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি









