এডিএন ডিজিনেট লিমিটেডের কর্মকর্তারা এখন ব্র্যাক ব্যাংকের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ সুবিধা চালু করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ.কে.এম. তারেক। অন্যদিকে, এডিএন ডিজিনেটের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ সোহায়েল রেজা।
এই পার্টনারশিপের আওতায় এডিএন ডিজিনেটের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধার আওতায় থাকবেন। তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি ও অন্যান্য ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই পার্টনারশিপ ব্যাংকের প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য বৈচিত্র্যময় সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিরই অংশ। উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা দিতে তারা এ ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি









