তিন দিনব্যাপী ‘১৬তম এশিয়া ফার্মা এক্সপো ২০২ ‘ উদ্বোধন করা হয়েছে । আজ বুধবার (১২ ফেব্রুযারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিনদিন ব্যাপী এ এক্সপোর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। এটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঔষধ প্রসাশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার, জাতীয় রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির সভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিদেশী ডেলিগেটরাও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ‘১৬তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ পৃথিবীর মোট ৩২টি দেশের ৮০০টি কোম্পানি অংশ নিয়েছে।

এই আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্লান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং। এতে করে দেশী-বিদেশী উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রাপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিশদ জানতে পারবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের ওষুধ শিল্পের গত ২৩ বছরের নানা আবিষ্কার এবং অগ্রগতির বিষয়গুলো মেলায় ফুটিয়ে তোলা হয়েছে । ৩ দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো’ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।