এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠীত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, এমওপিটিআইটির অতিরিক্ত সচিব (কোম্পানি) আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন, পিপিপিয়ের মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) এ কে এম আবুল কালাম আজাদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবি কর্তৃক পিপিপি পদ্ধতিতে বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারীতে বিটিসিএলের ১৫০ একর অনুর্বর জমিতে অনন্য গ্রিন ডেটা স্টোরেজ সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে লেনদেন পরামর্শ পরিষেবা প্রদান করা হবে। যা জাতীয় অর্থনীতি ও প্রযুক্তিগত দৃশ্যপটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ড. মুশফিকুর রহমান এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেছেন।
এডিবি সদস্য তাকিও কোনিশি, বিআরএমের মারুফ হোসেন, এ এম আল আমিন এবং বিটিসিএল, এমওপিটিআইটি, পিপিপিএয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









