অ্যান্টি মানি লন্ডারিং, সন্ত্রাস দমন আইন এবং বিধি ও প্রবিধানের বিষয়ে সম্প্রতি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) প্রধান কার্যালয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণের তত্বাবধান করেছে মানি লন্ডারিং ও সন্ত্রাস দমনে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার পারভেজের নেতৃত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে এএমএল ও সিএফটি-সম্পর্কিত বিষয়গুলোর একটি বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি









