ভোক্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের(টিসিবি) দূরত্ব রয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ । তিনি বলেন, টিসিবির প্রচারণায় ঘাটতি রয়েছে। তাদের সরবরাহ লাইন দীর্ঘ হওয়ার কারণে কার্যক্রম পরিচালনায় কিছু চ্যালেঞ্জের সৃষ্টি হয়।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক এই পলিসি কনক্লেভে তিনি প্যানেল আলোচক হিসেবে অংশ নেন।

চেয়ারম্যান আরো বলেন, টিসিবির ন্যায্য মূল্যের পণ্য সম্পর্কে অনেক ভোক্তা এখনো জানেন না।

তিনি আরো বলেন, গত বছর টিসিবি সাড়ে ৩ হাজার কোটি টাকার পণ্য কিনেছে এবং এই বছরও সাড়ে ১৩ কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা রয়েছে।