স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সামারা ভিলেজে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানটির রূপসী প্ল্যান্ট, আধুরিয়া ডিপো এবং ঢাকা অফিসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
উৎসবমুখর এ আয়োজন কর্মস্থলের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি এনে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি করে। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা সামারা ভিলেজে দিনটি ছিল পারিবারিক মেলবন্ধনের উদাহরণ।
আয়োজনে অংশগ্রহণকারীরা নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নেন। পরিবারের সদস্যদের নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছিলেন। —বিজ্ঞপ্তি









