ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ‘মিট উইথ দ্য ট্রেড লিডারস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় আন্তঃসীমান্ত লেনদেন, বৈদেশিক অর্থপ্রদানের প্রতিশ্রুতি, রফতানি ঋণ সুবিধা, বৈদেশিক মুদ্রা লেনদেনের দক্ষতা বৃদ্ধি ও রিপোর্টিং সংক্রান্ত বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়।

ব্যাংকের কর্মকর্তাদের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা, বৈদেশিক লেনদেনের সঠিক তথ্য প্রদান, এলসি সংক্রান্ত বিশদ তথ্য, পারপাস কোড, কান্ট্রি কোড, এইচএস কোড ও আইএমপি রিপোর্টিংয়ের যথাযথতা নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আউটস্ট্যান্ডিং এলসি তদারকি ও ওভারডিউ বিল ব্যবস্থাপনা, প্রো-অ্যাকটিভ ব্যাংকিং রেসপন্স ও রেকর্ড সংরক্ষণ, রফতানি আয় প্রত্যাবাসন নিশ্চিতকরণ ও আইএমপি মডিউলে যথাযথ তথ্য আপলোড ও সময়মতো পেমেন্ট নিশ্চিতকরণের ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মশালার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে অংশগ্রহণকারীদের সময়মত বৈদেশিক পেমেন্ট প্রদান ও সঠিক রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান। একইসঙ্গে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের ওপরও জোর দেন তিনি।

ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জাহাঙ্গীর কবির, এফআই, অফশোর ব্যাংকিং ও সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাইমা বানু কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৩২ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন। সাউথইস্ট ব্যাংক তার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। —বিজ্ঞপ্তি