গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড তাদের আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি,২০২৫ পর্যন্ত চলবে।
স্পোর্টসফেস্ট ২০২৫ এ ১১টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্ট সমূহের মধ্যে রয়েছে আর্ম রেসলিং, হান্ড্রেড বল ক্রিকেট, ব্যাডমিন্টস, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, এইট বল পুল, স্নুকার, টেবিল টেনিস, টেনিস। এতে ২১টি ক্লাবের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী ক্লাবসমূহের তালিকা
অল কমিউনিটি ক্লাব, আমেরিকান ক্লাব, বাঘা ক্লাব, বনানী ক্লাব, বারিধারা কসমপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক ইনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, গ্রেগরিয়ান ক্লাব, গুলশান ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নরডিক ক্লাব, সিলেট ক্লাব, উত্তরা ক্লাব।
এই আয়োজনের হোস্ট ক্লাব- গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গুলশান ইয়ুথ ক্লাব এর সভাপতি হুমায়ূন কবীর, সেক্রেটারি জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), ক্লাবের সহ সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও হেড অব কো অর্ডিনেশন মেহেদী হাসান , ক্লাবের সহ সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ক্লাবের কার্যনির্বাহী কামিটির ও উল্লাস অরগানাইজিং কমিটির সদস্যরা। আরো উপস্থিত ছিলেন- গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা মো. সফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম।
স্পোর্টসফেস্ট উল্লাস ২০২৫ এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান
প্লাটিনাম স্পনসর: মধুমতি ব্যাংক
গোল্ড স্পনসর: অরিয়ন
সিলভার স্পনসর: পারটেক্স গ্রুপ
ভেন্যু পার্টনার (স্নুকার): বনানী ক্লাব
মিডিয়া পার্টনার: টি-স্পোর্টস
টি-শার্ট পার্টনার: ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড বেভারেজ পার্টনার: মাম
আইসক্রিম পার্টনার: ঢাকা আইসক্রিম
স্ন্যাকস পার্টনার: ইফাদ
মেডিকেল পার্টনার: ল্যাবএইড









