আজ ১৮ ফেব্রুয়ারি। ১৯৩০ সালের এই দিনে মাত্র ২৪ বছর বয়সী আমেরিকান তরুণ ক্লাইড টমবো অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে বসে সৌরজগতের বামন গ্রহ ‘প্লুটো’ আবিষ্কার করেন। মজার বিষয় হলো, মহাকাশ বিজ্ঞানে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই কেবল প্রবল আগ্রহ আর মাত্র ১৩ ইঞ্চির একটি টেলিস্কোপ ব্যবহার করে তিনি এই অসাধ্য সাধন করেছিলেন। প্লুটোর এই আবিষ্কার মহাবিশ্বের মানচিত্র সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণায় আমূল পরিবর্তন এনেছিল। বিনোদন ও বিজ্ঞানের এই মাইলফলক ছাড়াও আজকের দিনটি বিশ্ব রাজনীতি ও ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১২১৯ : শান্তিচুক্তির মাধ্যমে খ্রিষ্টান ক্রুসেডার রাজ্য জেরুজালেম পুনর্দখল করে।
১৫১৯ : স্পেনীয় অভিযাত্রী হার্নান কোর্তেস কিউবা থেকে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
১৮৬১ : ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় ইতালির প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৮৫ : যুক্তরাষ্ট্রে মার্ক টোয়েনের উপন্যাস হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
১৯৩০ : মার্কিন জ্যোতির্বিদ ক্লাইড টমবাউ দূর মহাকাশে প্লুটো গ্রহের সন্ধান পান।
১৯৬৫ : গাম্বিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৮৯৮ : এনজো ফেরারি, ইতালীয় মোটরগাড়ি নির্মাতা।
১৯৩১ : টনি মরিসন, মার্কিন সাহিত্যিক।
১৯৩৩ : ইয়োকো ওনো, জাপানি শিল্পী ও সংগীতজ্ঞ।
১৯৫০ : জন হিউজ, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৬৫ : ডক্টর ড্রে, মার্কিন সংগীত প্রযোজক।

মৃত্যু
১২৯৪ : কুবলাই খান, মঙ্গোল সম্রাট।
১৫৪৬ : মার্টিন লুথার, ধর্মতত্ত্ববিদ।
১৫৬৪ : মাইকেলেঞ্জেলো, ইতালীয় শিল্পী।