আজ ১৬ ফেব্রুয়ারি। ১৯২৩ সালের এই দিনে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার দীর্ঘ অনুসন্ধানের পর প্রাচীন মিসরের ফারাও তুতানখামেনের মূল সমাধিকক্ষ বা ‘ইনার বারিয়াল চেম্বার’ এর দরজা উন্মোচন করেন। হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই সমাধিতেই তিনি খুঁজে পান ফারাও তুতানখামেনের অক্ষত কফিন ও অসংখ্য অমূল্য ধনরত্ন। ১৯২২ সালে সমাধিটির সন্ধান মিললেও কক্ষটি উন্মোচনের মাধ্যমেই প্রকাশিত হয় প্রাচীন মিসরের রহস্যময় ইতিহাস। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৬০০ : হাঁচির পর ‘গড ব্লেস ইয়্যু’ বলাকে ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ঘোষণা করেন পোপ গ্রেগরি।
১৬৪৬ : ইংল্যান্ডের প্রথম গৃহযুদ্ধের শেষ বড় সংঘর্ষ ডেভনের গ্রেট টরিংটনে সংঘটিত হয়।
১৮৫৯ : ফ্রান্স সরকার সঙ্গীতে স্বরমান নির্ধারণে ‘এ’ নোটের কম্পাঙ্ক নির্দিষ্ট করে আইন পাস করে।
১৮৬১ : আব্রাহাম লিংকন তার নির্বাচনী প্রচারণায় দাড়ি রাখার পরামর্শ দেয়া কিশোরী গ্রেস বেডেলের সঙ্গে দেখা করেন।
১৯১৮ : রাশিয়া ও জার্মানির কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে লিথুয়ানিয়া।
১৯২৩ : ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিসরের রাজা ফারাও তুতানখামেনের ‘ইনার বারিয়াল চেম্বার’ বা সমাধি কক্ষের দরজা প্রথম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছিলেন।
১৯৫৯ : কিউবার সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ফিদেল কাস্ত্রো।
১৯৯৯ : ইউরোপজুড়ে কুর্দি বিদ্রোহীরা বিভিন্ন দেশের দূতাবাস দখল করে নেয়।
জন্ম
১৮৩৪ : আর্নস্ট হেকেল, জার্মান জীববিজ্ঞানী।
১৯০৪ : জর্জ কেনান, মার্কিন কূটনীতিক ও ইতিহাসবিদ।
১৯৪১ : কিম জং ইল, উত্তর কোরিয়ার রাজনৈতিক নেতা।
১৯৫৯ : জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।
১৯৯০ : দ্য উইকেন্ড, কানাডীয় সংগীতশিল্পী।
মৃত্যু
১৮৯৯ : ফেলিক্স ফোর, ফ্রান্সের রাষ্ট্রপতি।












