আজ ২৩ অক্টোবর। ১৯৮৩ সালের এই দিনে লেবাননের বৈরুতে মার্কিন মেরিন ব্যারাকে সামরিক-গ্রেডের বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলা হয়। এ হামলায় ২৪১ জন মার্কিন সেনা ও ৫৮ জন ফরাসি সেনা নিহত হয়।

ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১০৯১ : ঘূর্ণিঝড়ের আঘাতে ‘লন্ডন ব্রিজ’ ধ্বংস হয়।
১৬৪২ : ইংল্যান্ডে এজহিলের যুদ্ধে রাজা প্রথম চার্লস পার্লামেন্টের বাহিনীকে পরাজিত করেন।
১৭৩৯ : ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটি ‘জেনকিনস কানের যুদ্ধ’ নামে পরিচিত।
১৮১৪ : ইংল্যান্ডে প্রথমবারের মতো প্লাস্টিক সার্জারি সম্পন্ন হয়।
১৯১১ : ইতালীয়-তুর্কি যুদ্ধের সময় ইতালীয় পাইলট প্রথম বিমান নজরদারি মিশন পরিচালনা করেন।

১৯১৫: নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে নারী ভোটাধিকারের দাবিতে এক পদযাত্রায় প্রায় ২৫ হাজার সমর্থক অংশ নেন।
১৯৪২ : মিশরের এল আলামেইনে ব্রিটিশ বাহিনী জার্মান সেনাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে।
১৯৫৬ : হাঙ্গেরিতে সোভিয়েত শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হয়।
১৯৫৮ : রুশ সাহিত্যিক বরিস পাস্তেরনাক নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৬৩ : বব ডিলান তার বিখ্যাত গান ‘দ্য টাইমস দেয় আর আ-চেঞ্জিন’ রেকর্ড করেন। একই দিনে বিটলস তাদের দ্বিতীয় অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করে।
১৯৭৩ : মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওয়াটারগেট মামলার বিচারকের কাছে হোয়াইট হাউসের টেপ জমা দিতে সম্মত হন।
১৯৮৩ : বৈরুতে আত্মঘাতী বোমা হামলায় যুক্তরাষ্ট্রের ২৪১ জন ও ফ্রান্সের ৫৮ জন সেনা নিহত হন।
১৯৮৯ : হাঙ্গেরি নিজেদের প্রজাতন্ত্র ঘোষণা করে কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়।

২০০১ : আইআরএ তাদের অস্ত্রভাণ্ডার হস্তান্তরের ঘোষণা করে।
২০০২ : মস্কোর একটি থিয়েটারে চেচেন যোদ্ধারা ৭০০ জনকে জিম্মি করে।

জন্ম
১৯৪০ : ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
১৯৪২ : মার্কিন লেখক মাইকেল ক্রিকটন।
১৯৫৪ : তাইওয়ান বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা আং লি।
১৯৫৯ : মার্কিন আইন-বিশ্লেষক ন্যান্সি গ্রেস।
১৯৬২ : মার্কিন ফুটবল খেলোয়াড় ডগ ফ্লুটি।

মৃত্যু
১৯১৫ : ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার ডব্লিউ জি গ্রেস।
১৯৫০ : মার্কিন গায়ক ও অভিনেতা আল জোলসন।
১৯৫৭ : ফরাসি ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওর।
২০০৩ : চীনের রাজনীতিক ও সাবেক ফার্স্ট লেডি সুন মেই লিং।