আজ ৫ মে। ১৮৬২ সালের আজকের দিনে মেক্সিকোর পুয়েবলা শহরে ফরাসি বাহিনীর বিরুদ্ধে এক অসম লড়াইয়ে বিজয় অর্জন করে মেক্সিকান সেনারা। শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়েও এ জয় শুধু সামরিক সাফল্যই ছিল না, বরং বিদেশী আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। পরে দিনটি জাতীয়ভাবে উদযাপিত হতে থাকে।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১২৬০ : চেঙ্গিস খানের নাতি কুবলাই খান মঙ্গোল সাম্রাজ্যের শাসক হন।

১৪৯৪ : ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযানে জ্যামাইকা দ্বীপ আবিষ্কার করেন।

১৮৬২ : মেক্সিকো পুয়েবলার যুদ্ধে ফরাসি বাহিনীকে পরাজিত করে।

১৮৯১ : নিউইয়র্কের কার্নেগি হল উদ্বোধন করা হয়। এতে অতিথি কন্ডাক্টর হিসেবে উপস্থিত ছিলেন চাইকোভস্কি।

১৯৩০ : অ্যামি জনসন ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় প্রথম নারী হিসেবে একক উড়োজাহাজ ভ্রমণ শুরু করেন।

১৯৪১ : ইথিওপিয়ার সম্রাট হেইল সেলাসি আদ্দিস আবাবায় ফিরে আসেন।

১৯৪৪ : মহাত্মা গান্ধী কারাগার থেকে মুক্তি পান।

১৯৬১ : অ্যালান শেপার্ড প্রথম মার্কিন হিসেবে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসেন।

১৯৮০ : ব্রিটিশ কমান্ডোদের অভিযানে লন্ডনে ইরানি দূতাবাসে জিম্মি দশার অবসান ঘটে।

জন্ম
১৮১৩ : সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক।
১৮১৮ : কার্ল মার্কস, জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ।

মৃত্যু
১৮২১ : নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি সম্রাট।
১৯৯৮ : সিড লরেন্স, ব্রিটিশ ব্যান্ডনেতা।