আজ ১৯ নভেম্বর। ১৯৭৩-৭৪ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৭ সালের এই দিনে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলে ঐতিহাসিক সফর শুরু করেন এবং ইসরায়েলি পার্লামেন্টে শান্তি পরিকল্পনা পেশ করেন। এই সফর মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছিল। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১২৭৪ : প্রথম আক্রমণের সময় মঙ্গোল বাহিনী জাপানের হাকাতা উপসাগরে অবতরণ করে পরাজিত হয়। পরে একটি ঘূর্ণিঝড়ে তাদের বেশিরভাগ নৌবহর ধ্বংস হয়।
১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাস পুয়ের্তো রিকো আবিষ্কার করেন।
১৬২০ : মেফ্লাওয়ার জাহাজ কেপ কোড উপকূলে পৌঁছায়।
১৮২৪ : সেন্ট পিটার্সবার্গে ঘূর্ণিঝড়ে বড় বন্যা দেখা দেয়। এতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৮৬৩ : আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ ভাষণ দেন।
১৯০৬ : লন্ডনকে ১৯০৮ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেয়া হয়।
১৯১১ : নিউইয়র্ক প্রথমবার ইতালি থেকে মারকোনি বেতার বার্তা গ্রহণ করে।
১৯৪০ : জার্মান বাহিনীর বড় বিমান হামলায় বার্মিংহামে চার শতাধিক মানুষের মৃত্যু হয়।
১৯৬৯ : অ্যাপোলো-১২ অভিযানের চন্দ্রযান চাঁদে অবতরণ করে।
১৯৭৭ : মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েল সফর শুরু করেন এবং দেশটির সংসদে শান্তি প্রস্তাব দেন।
১৯৯৪ : যুক্তরাজ্যের প্রথম জাতীয় লটারি অনুষ্ঠিত হয়।

জন্ম
১৯৬২ : জোডি ফস্টার, মার্কিন অভিনয়শিল্পী ও নির্মাতা।
১৯৫৮ : চার্লি কউফম্যান, মার্কিন চিত্রনাট্যকার ও পরিচালক।
১৯৫৪ : আবদেল ফাত্তাহ আল সিসি, মিশরের রাষ্ট্রপতি।
১৯১৭ : ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী।
১৮৩৫ : লক্ষ্মীবাই, ঝাঁসির রানি।

মৃত্যু
১৫৮১ : ইভান ইভানোভিচ, রাশিয়ার যুবরাজ।
১৮২৮ : ফ্রাঞ্জ শুবার্ট, অস্ট্রিয় সুরকার।
১৯০৫ : ইংলিশ চ্যানেলে জাহাজডুবিতে এক শতাধিক মানুষের মৃত্যু।
১৯৮৩ : টম ইভান্স, ব্যান্ড সংগীতশিল্পী।