আজ ১১ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৭৮৬ : ক্যাপ্টেন ফ্রান্সিস লাইট মালয়েশিয়ার পেনাংয়ে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন।
১৮৯৬ : হার্ভে হাবেল বৈদ্যুতিক বাতির সকেট ও পুল চেইনের পেটেন্ট নেন।
১৯৩৪ : যুক্তরাষ্ট্রের আলকাট্রাজ কারাগারে প্রথম ফেডারেল বন্দিদের আগমন ঘটে।
১৯৪৫ : মিত্রশক্তি সম্রাট হিরোহিতোর পদমর্যাদা বজায় রাখার শর্তে জাপানের আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

১৯৫২: হুসাইন ইবনে তালাল জর্ডানের রাজা হিসেবে ঘোষিত হন।
১৯৬০ : চাদ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬২ : আন্দ্রিয়ান নিকোলায়েভ ভোস্টক-৩ মহাকাশযানে চড়ে তৃতীয় রুশ মহাকাশচারী হিসেবে কক্ষপথে যান।
১৯৬৫ : লস অ্যাঞ্জেলসের ওয়াটস এলাকায় দাঙ্গা শুরু হয়।
১৯৭৮ : ভ্যাটিকানে পোপ পল ষষ্ঠের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
১৯৮৪ : কার্ল লুইস চতুর্থ অলিম্পিক স্বর্ণপদক জেতেন। একই দিনে সেবাস্টিয়ান কো ১৫০০ মিটার দৌড়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক চ্যাম্পিয়ন হন।
১৯৮৮ : পাকিস্তানের পেশোয়ারে বৈঠকের মাধ্যমে আল-কায়েদা সংগঠন গঠিত হয়।
১৯৯৯ : ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে শতাব্দীর শেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।

জন্ম
১৯৬৫ : ভায়োলা ডেভিস, মার্কিন অভিনেত্রী।
১৯৬১ : ডেভিড ব্রুকস, মার্কিন সাংবাদিক ও ভাষ্যকার।
১৯৪৩ : পারভেজ মোশাররফ, পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি।

মৃত্যু
১৯৫৬ : জ্যাকসন পোলক, মার্কিন বিমূর্ত অভিব্যক্তিবাদী চিত্রশিল্পী।

১৯৯৪ : পিটার কুশিং, ব্রিটিশ অভিনেতা।