আজ ১৫ এপ্রিল। ১৯১২ সালের আজকের দিনে উত্তর আটলান্টিক মহাসাগরে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তৎকালীন বিশ্বের বৃহত্তম ও বিলাসবহুল জাহাজ ‘টাইটানিক’। প্রথম যাত্রাতেই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে রওনা হওয়া জাহাজটি একটি বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে সাগরে তলিয়ে যায়।
বিলাসবহুল এ জাহাজে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ২ হাজার ২০০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত ১ হাজার ৫০০ মানুষ প্রাণ হারান। জাহাজটির মালিকপক্ষ একে ‘আনসিঙ্কেবল’ বা ‘কখনোই ডুববে না’ বলে প্রচার করলেও প্রথম যাত্রাতেই এর সলিলসমাধি ঘটে।
মর্মান্তিক এ ট্র্যাজেডিতে সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হন জাহাজের কর্মী ও তৃতীয় শ্রেণীর সাধারণ যাত্রীরা। পর্যাপ্ত লাইফবোটের অভাব ও সমুদ্রের হিমশীতল পানির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা এত বেশি হয়েছিল বলে জানা যায়।
একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৫০ : শতবর্ষব্যাপী ফর্মিনির যুদ্ধে ইংরেজদের পরাজিত করে ফরাসিরা।
১৭২৯ : লাইপজিগে বাখের ‘সেন্ট ম্যাথিউ প্যাশন’ প্রথমবার পরিবেশিত হয়।
১৭৫৫ : স্যামুয়েল জনসনের ইংরেজি অভিধান প্রকাশিত হয়।
১৭৯৩ : ব্যাংক অব ইংল্যান্ড প্রথম ৫ পাউন্ডের নোট চালু করে।
১৮৬৫ : গুলিবিদ্ধ হওয়ার ৯ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন মারা যান।
১৯১২ : আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবে যায়।
১৯৫৫ : যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ চালু হয়।
জন্ম
১৭০৭ : লিওনার্ড অয়লার, সুইস গণিতবিদ।
১৯১২ : কিম ইল সুং, উত্তর কোরিয়ার নেতা।
১৯৫৯ : এমা থম্পসন, ব্রিটিশ অভিনেত্রী ও লেখক।
১৯৬০ : ফিলিপ, বেলজিয়ামের রাজা।
১৯৮২ : সেথ রগেন, কানাডীয় অভিনেতা।
মৃত্যু
১৯৮০ : জ্যঁ-পল সার্ত্র, দার্শনিক ও লেখক।
১৯৮৪ : টমি কুপার, কৌতুক অভিনেতা।
১৯৮৮ : কেনেথ উইলিয়ামস, অভিনেতা।
১৯৯০ : গ্রেটা গার্বো, অভিনেত্রী।
১৯৯৮ : পল পট, কম্বোডিয়ার শাসক।












