আজ ৬ মার্চ। ১৯২৪ সালের আজকের দিনে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টারের আবিষ্কৃত খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীর রহস্যময় রাজা তুতেনখামেনের মমির ক্যাসকেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে মিসর সরকার। এ ঘটনা পিরামিড ও প্রাচীন মিসরীয় সভ্যতার অনেক অজানা তথ্য বিশ্বের সামনে নিয়ে আসে। এছাড়া আজকের দিনটি পর্যায় সারণী বা পিরিওডিক টেবিল উপস্থাপন ও আধুনিক বক্সিং কিংবদন্তি মুহাম্মদ আলীর নাম পরিবর্তনের মতো আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।

এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫২১ : পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান গুয়াম দ্বীপ আবিষ্কার করেন।
১৭৯৯ : নেপোলিয়ন বোনাপার্ট পাঁচ দিনের অবরোধ শেষে জাফ্ফা শহর দখল করেন।
১৮৫৩ : গুয়িসেপ্পে ভের্দির অপেরা ‘লা ট্রাভিয়াটা’ ভেনিসে প্রথম প্রদর্শিত হয়।
১৮৬৯ : দিমিত্রি মেন্ডেলিভ রাশিয়ান রসায়ন সমিতিতে প্রথম মৌলিক উপাদানের পর্যায় সরণী উপস্থাপন করেন।
১৯২৪ : মিসরে রাজা তুতেনখামেনের মমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
১৯৫৭ : ঘানা উপনিবেশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৪ : বক্সার ক্যাসিয়াস ক্লে নেশন অব ইসলামে যোগ দেন এবং নিজের নাম পরিবর্তন করে মুহাম্মদ আলী রাখেন।

জন্ম
১৫০৮ : হুমায়ূন, মোগল সম্রাট।
১৯২৬ : অ্যালান গ্রিনস্প্যান, আমেরিকান অর্থনীতিবিদ।
১৯২৭ : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, কলম্বিয়ান লেখক।
১৯৩৬ : মেরিয়ন ব্যারি, আমেরিকান রাজনীতিবিদ ও সামাজিক কর্মী।
১৯৭২ : শাকিল ও’নিল, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

মৃত্যু
১৭৫৪ : হেনরি পেলহ্যাম, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৮৮৮ : লুইসা মে আলকট, আমেরিকান লেখিকা।
১৯৬৫ : মার্গারেট ডুমন্ট, মার্কস ব্রাদার্সের অভিনেত্রী।
১৯৮২ : আইন র‍্যান্ড, লেখিকা।