আজ ১৭ মে। ১৯৫৪ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ‘ব্রাউন বনাম বোর্ড অব এডুকেশন’ মামলার রায় ঘোশণা করে। আদালত সর্বসম্মতিক্রমে ঘোষণা করে, সরকারি বিদ্যালয়গুলোয় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের আলাদা করে রাখার নিয়ম বা বর্ণবৈষম্য সম্পূর্ণ অসাংবিধানিক।
ঐতিহাসিক রায়ের লেখক তৎকালীন প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য খুব সহজ ভাষায় এর গুরুত্ব তুলে ধরেছিলেন। রায়ে আদালত বলেছিলেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হলে কোনো শিশুর পক্ষে জীবনে সফল হওয়া কঠিন। আর আদালতের এই একটি সিদ্ধান্তই যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ও নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭৯২ : নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে ২৪ জন ব্যবসায়ী মিলে বিশ্বের অন্যতম বৃহৎ শেয়ারবাজার ‘নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠা করেন।
১৮৬১ : লন্ডনে প্রথম রঙিন আলোকচিত্র প্রদর্শন করা হয়।
১৯১৬ : ব্রিটিশ সামার টাইম চালু হয়।
১৯৪০ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে এবং ফ্রান্সে আক্রমণ শুরু করে।
১৯৪৯ : ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
১৯৫৪ : যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সরকারি স্কুলে বর্ণভিত্তিক বৈষম্যকে অসাংবিধানিক ঘোষণা করে।
১৯৭৩ : ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে মার্কিন সিনেটের শুনানি শুরু হয়।
১৯৯৩ : ইন্টেলের নতুন ‘পেন্টিয়াম’ প্রসেসর উন্মোচন করা হয়।
জন্ম
১৮৬৬ : এরিক সাতি, ফরাসি সুরকার।
১৮৮৬ : ত্রয়োদশ আলফোনসো, স্পেনের রাজা।
১৯৩৬ : ডেনিস হপার, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
১৯৫৬ : সুগার রে লিওনার্ড, মার্কিন মুষ্টিযোদ্ধা।
মৃত্যু
১৫১০ : সান্দ্রো বত্তিচেল্লি, ইতালীয় চিত্রশিল্পী।
১৯৯৬ : জনি গিটার ওয়াটসন, মার্কিন ব্লুজ গিটারবাদক।
২০০২ : শ্যারন শিলি, মার্কিন গীতিকার।












