আজ ২৩ মার্চ। ১৯৫৭ সালের আজকের দিনে মার্কিন সেনাবাহিনী তাদের শেষ লড়াকু কবুতরগুলোকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠায়। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষিত এ কবুতরগুলো যুদ্ধের ময়দানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করত। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন টেলিগ্রাফ লাইন কাটা বা আড়ি পাতার ঝুঁকি থাকত, তখন এ পাখিরাই ছিল একমাত্র ভরসা।
১৯১৮ সালে মার্কিন সেনাবাহিনীর ‘৭৭তম ডিভিশন’কে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল ‘চের অ্যামি’ নামের এক সাহসী কবুতর। তবে আধুনিক যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে কবুতরের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায় ১৯৫৬ সালে তাদের অবসরের সিদ্ধান্ত নেয়া হয়। আর পরের বছরের আজকের দিনে অবশিষ্টাংশদের চিড়িয়াখানা বা জনসাধারণের কাছে বিক্রি করে দেয়া হয়।
এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮৫৭ : এলিসা ওটিস নিউইয়র্ক সিটির ব্রডওয়েতে প্রথম লিফট স্থাপন করেন।
১৮৭৯ : প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের ফলে বলিভিয়া একটি স্থলবেষ্টিত দেশে পরিণত হয়।
১৯০৩ : রাইট ব্রাদার্স উড়োজাহাজের জন্য প্রথম পেটেন্টের আবেদন জমা দেন।
১৯১৯ : বেনিটো মুসোলিনি ফ্যাসিবাদী আন্দোলন শুরু করেন।
১৯৩৩ : জার্মান রাইখস্ট্যাগ অ্যাডলফ হিটলারকে একনায়কতান্ত্রিক ক্ষমতা প্রদান করে।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী রাইন নদী পার হয়ে জার্মানিতে প্রবেশ করে।
১৯৫৬ : পাকিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
১৯৫৭ : মার্কিন সামরিক বাহিনী তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত বার্তাবাহক কবুতরদের অবসরে পাঠায়।
১৯৯৮ : অস্কারের আসরে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সেরা চলচ্চিত্রসহ ১১টি পুরস্কার জেতে।
জন্ম
১৯১০ : আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
১৯১২ : ভের্নার ফন ব্রাউন, জার্মানি বংশোদ্ভূত মার্কিন রকেট বিজ্ঞানী।
১৯৬৮ : ডেমন অ্যালবার্ন, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৭৩ : জেসন কিড, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
১৯৯২ : কাইরি আরভিং, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৯৫ : অ্যালান বার্টন, ব্রিটিশ সংগীতশিল্পী।












