আজ ২২ এপ্রিল। ১৮৭৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বোস্টন রেড ক্যাপস এবং ফিলাডেলফিয়া অ্যাথলেটিকসের মধ্যকার ম্যাচের মাধ্যমে যাত্রা শুরু করে ঐতিহাসিক ন্যাশনাল লিগ (এনএল) । ওই সময়ের বিশৃঙ্খল বেসবল দুনিয়ায় শৃঙ্খলা ফেরাতে এ লিগ গঠিত হয়েছিল। সময়ের আবর্তে আয়োজনটি ১৯০৩ সালে আমেরিকান লিগের মুখোমুখি হয়ে বিশ্বখ্যাত ‘ওয়ার্ল্ড সিরিজ’-এর সূচনা করে। আর পরবর্তীতে এভাবেই পেশাদার বেসবলের সংগঠিত যাত্রার ভিত গড়ে ওঠে।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫০০ : পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেস কাবরাল প্রথম ইউরোপীয় হিসেবে ব্রাজিলে পৌঁছান।
১৮৭৬ : ন্যাশনাল লিগের প্রথম বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৮৯৮ : মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি কিউবার বন্দরগুলো অবরোধের নির্দেশ দেন।
১৯১৫ : দ্বিতীয় ওয়াইপ্রেস যুদ্ধ শুরু হয় এবং প্রথমবার কোনো যুদ্ধক্ষেত্রে বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়।
১৯৩০ : ব্রিটিশ ভারতের চট্টগ্রামে জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ সেনাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়।
১৯৪৫ : হিটলার স্বীকার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় অনিবার্য।

১৯৭০ : পৃথিবী প্রথমবারের মতো ধরিত্রী দিবস পালন শুরু করে।

জন্ম
১৮৭০ : ভ্লাদিমির লেনিন, সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা।
১৯০৪ : জে রবার্ট ওপেনহাইমার, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৩৭ : জ্যাক নিকলসন, মার্কিন অভিনেতা।
১৯৮২ : কাকা, ব্রাজিলের ফুটবলার।

মৃত্যু
১৬১৬ : মিগেল দে সের্ভান্তেস, স্প্যানিশ সাহিত্যিক।
১৯০৮ : হেনরি ক্যাম্পবেল-ব্যনারম্যান, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৯৪ : রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।