আজ ২৫ ফেব্রুয়ারি। ২০ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিতর্কিত ও জালিয়াতিপূর্ণ নির্বাচনের পর প্রবল গণআন্দোলনের মুখে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। আর ওই সময়টিতে কোরাজন অ্যাকুইনো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতার এ পালাবদল সেই সময়ে বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রকামী মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল।

এছাড়া আজকের এ দিনে বিংশ শতাব্দীর প্রভাবশালী সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের জন্মসহ বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো নানা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৩৮ : আন্টোনিনাস পিয়াসকে দত্তক নেন সম্রাট হ্যাড্রিয়ান এবং তাকে পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করেন।
১৫৭০ : রানী এলিজাবেথ প্রথমকে ধর্মবিরোধী ঘোষণা করেন পোপ পঞ্চম পিয়াস।
১৭৯৩ : জর্জ ওয়াশিংটনের বাড়িতে অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কেবিনেট বৈঠক।
১৯৩২ : অস্ট্রিয়ান অভিবাসী অ্যাডলফ হিটলার জার্মানির নাগরিকত্ব লাভ করেন।
১৯৪৫ : জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তুরস্ক, যা মূলত প্রতীকী এক পদক্ষেপ।
১৯৮৬ : ফিলিপাইনের রাষ্ট্রপতি ফের্দিনান্দো মার্কোস যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পালিয়ে যান। এ সময় দেশ পরিচালনা করেন কোরাজন একুইনো।
১৯৯৮ : বব ডিলান তিন বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেন, যার মধ্যে সেরা অ্যালবাম পুরস্কারও রয়েছে।

জন্ম

১৯৪৩ : জর্জ হ্যারিসন, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৫০ : নেস্তর কিরশনার, আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
১৯৭৫ : চেলসি হ্যান্ডলার, আমেরিকান কমেডিয়ান ও লেখক।
১৯১৭ : অ্যান্থনি বার্জেস, ব্রিটিশ লেখক।
১৮৭৩ : এনরিকো কারুসো, ইতালীয় অপেরা গায়ক।

মৃত্যু

১৭২৩ : ক্রিস্টোফার রেন, ইংরেজ স্থপতি।
১৯৭৫ : এলাইজা মুহাম্মদ, নেশন অব ইসলাম নেতা।
১৯৮৩ : টেনেসি উইলিয়ামস, মার্কিন নাট্যকার।