আজ ১২ মে। ১৯৬৭ সালের আজকের দিনে প্রকাশিত হয় প্রকাশিত হয় জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্সের অ্যালবাম ‘আর ইউ এক্সপেরিয়েন্সড’। সাইকেডেলিক রক ঘরানার এ অ্যালবাম সংগীতজগতে নতুন ধারা তৈরি করে। গিটার বাদন ও সাউন্ড ব্যবহারের অভিনবত্বের কারণে অ্যালবামটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে।
একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৯১ : ইংল্যান্ডের রাজা রিচার্ড (দ্য লায়নহার্ট) সাইপ্রাসে নাভারে বেরেঙ্গারিয়াকে বিয়ে করেন।
১৭৮৯ : ব্রিটিশ পার্লামেন্টে উইলিয়াম উইলবারফোর্স দাসপ্রথা বিলোপের পক্ষে তার প্রথম ঐতিহাসিক ভাষণ দেন।
১৮৭০ : ম্যানিটোবা কানাডার একটি প্রদেশে পরিণত হয়।
১৯১৫ : ক্রোয়েশীয় বাহিনী আরমেনিয়ায় লুণ্ঠন চালায়।
১৯২৬ : লেনিনগ্রাদে দিমিত্রি শোস্তাকোভিচের প্রথম সিম্ফনির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৯৩৭ : ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেক সম্পন্ন হয়।
১৯৪০ : নাৎসি বাহিনীর ফ্রান্স বিজয় অভিযান শুরু হয়।
১৯৪২ : নাৎসি বাহিনীর আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পে ১ হাজার ৫০০ ইহুদি হত্যার শিকার হয়।
১৯৪৯ : বিজয়া লক্ষ্মী পন্ডিত প্রথম ভারতীয় নারী হিসেবে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিযুক্ত হন।
১৯৬৫ : ইসরায়েল ও পশ্চিম জার্মানি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৬৭ : জিমি হেনড্রিক্সের অ্যালবাম ‘আর ইউ এক্সপেরিয়েন্সড’ প্রকাশিত হয়।
১৯৭০ : যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অগাস্টায় বর্ণবাদবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
১৯৯৭ : ৪০০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে রাশিয়া ও চেচনিয়া শান্তি চুক্তিতে স্বাক্ষর করে।
জন্ম
১৯০৭ : মার্কিন অভিনেত্রী ক্যাথারিন হেপবার্ন।
১৯২৮ : মার্কিন সংগীতকার বার্ট ব্যাকারাক।
১৯৩৭ : মার্কিন কৌতুক অভিনেতা জর্জ কারলিন।
১৯৬৮ : মার্কিন স্কেটবোর্ডার টনি হক।
১৯৭৫ : নিউজিল্যান্ডের রাগবি তারকা জোনা লোমু।
মৃত্যু
১৯৯৪ : ব্রিটিশ রাজনীতিক জন স্মিথ।
২০০১ : মার্কিন গায়ক পেরি কোমো।












