আজ ১৪ মে। ১৯৭৩ সালের আজকের দিনে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব। স্যাটার্ন ভি রকেট ব্যবহার করে ১০০ টন ওজন ও ৩০ দশমিক ২ মিটার দৈর্ঘ্যের স্টেশনটি মহাকাশে পাঠানো হয়। যার মূল উদ্দেশ্য ছিল মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা, সৌর পর্যবেক্ষণ ও দীর্ঘমেয়াদি মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে মানুষের অভিযোজন ক্ষমতা পরীক্ষা। স্কাইল্যাবে মোট তিনটি নভোচারি দল ১৯৭৩-৭৪ সালের মধ্যে অবস্থান করেছিল এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। ১৯৭৯ সালের ১১ জুলাই এ স্টেশন পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে এবং বিধ্বস্ত হয়।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬০৭ : ভার্জিনিয়ার জেমসটাউনে উত্তর আমেরিকায় প্রথম স্থায়ী ইংরেজ বসতি স্থাপিত হয়।

১৭৯৬ : চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটিবসন্তের টিকা দেন।

১৮১১ : প্যারাগুয়ে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৪২ : বিশ্বের প্রথম সচিত্র সাপ্তাহিক সংবাদপত্র ‘ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ’ প্রকাশিত হয়।

১৯৩২ : নিউইয়র্ক সিটির রাজপথে প্রায় ১ লাখ মানুষ ‘উই ওয়ান্ট বিয়ার’ স্লোগান দিয়ে মিছিল করেন।

১৯৪৮ : ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৫ : সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৩ : যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন ‘স্কাইল্যাব’ উৎক্ষেপণ করা হয়।

জন্ম

১৯৪৪ : জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৫২ : রবার্ট জেমেকিস, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৬৯ : কেট ব্ল্যানচেট, অস্ট্রেলীয় অভিনেত্রী।

১৯৮৪ : মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মার্কিন উদ্যোক্তা।

মৃত্যু

১৯২৫ : হেনরি রাইডার হ্যাগার্ড, প্রখ্যাত ব্রিটিশ লেখক।

১৯৮৭ : রিটা হেওয়ার্থ, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯১ : জিয়াং কিং, মাও সে তুংয়ের স্ত্রী ও চীনা রাজনৈতিক নেতা।

১৯৯৮ : ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক ও অভিনেতা।