আজ ১১ মে। ১৯৬০ সালের আজকের দিনে আর্জেন্টিনার বুয়েনস এইরেস থেকে নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইখম্যানকে তুলে নিয়ে আসে ইসরায়েলের গুপ্তচররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ ইহুদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। একজন অন্ধ ব্যক্তি ও তার কিশোরী মেয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এ যুদ্ধাপরাধীকে ধরতে সক্ষম হন গুপ্তচররা।

এ গ্রেফতারের মধ্য দিয়ে আবারো বিশ্বজুড়ে আলোচনায় আসে নাৎসি গণহত্যার এক ভয়াবহ অধ্যায়।

একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
৩৩০ : বাইজান্টিয়াম রোমান সাম্রাজ্যের রাজধানী হয়।
১৮১২ : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেন্সার পার্সিভাল আততায়ীর গুলিতে নিহত হন।
১৯২৭ : লুই বি মেয়ার মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স একাডেমি গঠন করেন।
১৯৪৯ : ইসরায়েল জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৬০ : নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে তুলে নিয়ে যায় ইসরায়েলি গুপ্তচররা।
১৯৬৮ : প্যারিসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
১৯৯৮ : ভারত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দেয়।

জন্ম
১৮৮৮: আরভিং বার্লিন, মার্কিন সুরকার।
১৯০৪ : সালভাদর দালি, স্প্যানিশ শিল্পী।
১৯১৮ : রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।

মৃত্যু
১৭৭৮ : উইলিয়াম পিট, ব্রিটিশ রাজনীতিক।
২০০০ : ডগলাস অ্যাডামস, ব্রিটিশ লেখক।