আজ ২০ নভেম্বর। ১৯১০ সালের এই দিনে ফ্রান্সিসকো মাদেরো মেক্সিকোতে একটি ব্যর্থ বিদ্রোহের সূচনা করেন, যা শেষ পর্যন্ত মেক্সিকান বিপ্লবের সূচনা করে। তার এই বিদ্রোহ পাঞ্চো ভিলা ও এমিলিয়ানো জাপাটার মতো নেতাদের অনুপ্রাণিত করেছিল। পরে তারা তৎকালীন প্রেসিডেন্ট পোর্ফিরিও দিয়াজের সরকারের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী সমাবেশ করেন। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১২৭২ : ইংল্যান্ডের রাজা হেনরির মৃত্যুর পর এডওয়ার্ড প্রথমকে নতুন রাজা ঘোষণা করা হয়।
১৮১৫ : ওয়াটারলুর যুদ্ধের পর দ্বিতীয় প্যারিস চুক্তিতে ফ্রান্স ক্ষতিপূরণ দিতে সম্মত হয় এবং নেপোলিয়নীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮৬৬ : পিয়েরে লালমঁ প্রথম ঘূর্ণায়মান প্যাডেলওয়ালা সাইকেলের পেটেন্ট নেন।
১৮৮৬ : আর্থার কোনান ডয়েলের প্রথম শার্লক হোমস গল্প প্রকাশের জন্য গৃহীত হয়।
১৯১০ : ফ্রান্সিস্কো মাদেরোর ব্যর্থ বিদ্রোহ মেক্সিকো বিপ্লবের সূচনা করে। এই বিপ্লব দেশজুড়ে নতুন নেতৃত্বের উত্থান ঘটায়।
১৯১৪ : মার্কিন যুক্তরাষ্ট্র পাসপোর্টে ছবি বাধ্যতামূলক করে।
১৯১৭ : ক্যামব্রাই যুদ্ধে ব্রিটিশদের দ্বারা ট্যাঙ্কের প্রথম সফল ব্যবহার ঘটে। একই দিনে ইউক্রেনকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৪৫ : নুরেমবার্গে জার্মান নাৎসি নেতাদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়।
১৯৪৭ : এলিজাবেথ ও ফিলিপ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ে করেন।
১৯৯২ : উইন্ডসর প্রাসাদে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয়।
১৯৯৫ : বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডায়না প্রথমবার প্রকাশ্যে নিজের ব্যক্তিগত সংকটের কথা বলেন।

জন্ম

১৯১৭ : মার্কিন রাজনীতিক রবার্ট বার্ড।
১৯২৪ : গণিতবিদ বানুয়া মানডেলব্রট।
১৯২৫ : মার্কিন রাজনীতিক রবার্ট কেনেডি।
১৯৪২ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
১৯৫৭ : নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

মৃত্যু

১৬৯৫ : ব্রাজিলের পালমারেস নেতা জাম্বি।
১৯০৩ : মার্কিন আগ্নেয়াস্ত্রবিদ টম হর্ন।